সমসাময়িক প্রবন্ধসমূহ
সারা জীবন মানবতা, মানুষ প্রেম নিয়ে কাজ করে, সমাজ ও রাষ্ট্র দ্বারা স্বীকৃত হলেন, হত্যাকারী হিসেবে। হায় আমাদের সমাজ, হায় আমাদের রাষ্ট্র! দূর্ঘটনা আর হত্যা এক বিষয় নয়, এটা বুঝতে মস্ত পন্ডিত হতে হয় না। কমন সেন্স যথেষ্ট।একটি অনুষ্ঠানে ষ্টেজ এ অসতর্ক বৈদ্যুতিক তার এ পৃষ্ঠ হয়ে মারা গেছেন একজন ছাত্র। খালি হয়েছে একজন মায়ের বুক। সে আঘাত লেগেছে সব হৃদয়ে, এখানে কোনো ভুল নেই। এ মৃত্যু ছিলো অনভিপ্রেত। তাকে কাছের হসপিটালে না নিয়ে ভালো হসপিটালে নিয়ে যাওয়াটাও ছিলো এক অপরাধ। আচ্ছা, বিপদের সময় কি সব সময় হাতের নাগালের হসেিটালের কথা মনে থাকে, না কি মানুষ যেটা চেনে, যেটাতে অভ্যস্থ, সেটাতে যায়? সেদিনের অনুষ্ঠানে বৈদুতিক ডিপার্টমেন্ট এর দায়িত্বে কে ছিলো, সে কই? কোম্পানি যদি অনভিজ্ঞ লোক নিয়োগ করে থাকে, তাহলে, সেটা কোম্পানির অপরাধ। ৫০ লাখ থেকে এক কোটি টাকা জরিমানা হওয়া উচিত। কিন্তু, অভিজ্ঞ লোক নিয়োগের পর, সে যদি দায়িত্ব অবহেলা করে থাকে, মূল অপরাধ সেই ইলেকট্রেশিয়ান এর। কোম্পানি বা আনিসুল হক এর নয়। আপনার গাড়ীর ড্রাইভার রাস্তায় নিজের বা পথচারীর দোষে এক্সি...