My personal pictures

 

I have travelled 10+ countries. many picyltures lost. some are here. some moments of my life. 

💎Abdullah al masum










































































































💎#world #tour

#india 


জলের মাঝখানে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত জলমহাল। ভারতের জয়পুর সিটিতে অবস্থিত। শত্রুর বহিঃআক্রমন থেকে বাচতে জলের মাঝখানে এটি করা হয়েছিলো। ৬ মাস জলে ডুবে থাকে। ৬ মাস শুকনো। 


বন্দুক হাতে ছবিটি ভারতের শিমলা পেরিয়ে আরো ৪০ কি মি ওপরে উঠলে কুফরী। সেখানকার পোষাকে আমি। আপেল বাগান দেখার লোভে গিয়েছিলাম। খুব এক্সাইটিং ছিলো আর দারূন উত্তেজনা নিয়ে অপেক্ষা করেছিলাম, পুরো পথ। আপেল গাছ থেকে আপেল ছিড়ে খাওয়ার শখ ছিলো। 


গাড়ী দিয়ে কুফরীর কাছে আবার ঘোড়া দিয়ে, এক্কা ঘোড়া দিয়ে ২ কি মি ভেতরে ঢুকতে হয়। শত শত মানুষ আপেল বাগান দেখতে আসে। 


শখ মিটলো না৷ গিয়ে পেলাম ঢপ। আপেল গাছ বলতে কয়েকটি শুকনো পাঠখড়ি গাছ দেখে ফিরে এলাম। আপেল দূরের কথা,  একটা পাতাও নেই। শিমলা থেকে কুফরী যাওয়া আসায় হাজার দশেক টাকা খরচ হয়েছে। সময় সহ টাকা টা মার গেলো৷ সবচেয়ে বড় কথা,  গাছ থেকে আপেল ছিড়ে খাওয়া হলো না। 


মহাত্মা গান্ধীর সাথে ছবিটি দিল্লীতে সম্ভবত। বহু বছর আগের কথা। এখন ঠিক মনে নেই। এছাড়াও বেরিয়েছি আগ্রা,দেখেছি তাজমহল,  দার্জিলিং, গোয়া,  দিল্লী,  রাজস্থান,আজমীর,কোলকাতা সহ ১৪ টি প্রদেশ। 


ভারত, বিষয় বৈচিত্র ও সাংস্কৃতিক বৈচিত্রে অনন্য। একটি প্রদেশের সাথে অন্যটির কত না পার্থক্য!  জীবন যাত্রা, খাদ্যাভাস, পোষাক, সংস্কৃতি৷ সংগীতে৷ ভারত আয়তনে ১০০ টি বাংলাদেশের সমান। ভারতের এক দিকে যখন আম পেকে ঝরে পড়ে, অন্য দিকে মাত্র কচি কচি মুকুল গজানো শুরু হয়!  


🍏 আবদুল্লাহ আল মাসুম

লেখক,কবি, দার্শনিক।










Comments

Popular posts from this blog

surprising new idea to solve 6 big problem of your country

চমকপ্রদ নতুন আইডিয়া

মৃদুবচন